অবন্তী সিঁথির কণ্ঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে ‘মুক্তির সংগ্রাম’ শিরোনামের গানটি
প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে শুক্রবার (১০ জানুয়ারি) গানটি গীতিকার সুজন হাজংয়ের
ইউটিউব চ্যানেল এসএইচ গ্লোবাল টিভিতে প্রকাশ করা হয়েছে।
‘তুমি কোটি মানুষের চোখে স্বাধীনতার একটি নাম/ তুমি কোটি মানুষের মুখে মুক্তির সংগ্রাম/ বঙ্গবন্ধু তুমি
একটি দেশ লাল–সবুজের পতাকার/ বঙ্গবন্ধু তুমি একটি ভাষণ চেতনায় জেগে ওঠার- এমন কথার গানটি লিখেছেন
সুজন হাজং। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গানটি গাওয়ার প্রস্তাব দিলে আমি রাজি হই।
https://youtu.be/Lqlo9yQ7ZE0?t=58
কথা, সুর ও সংগীত বেশ ভালো লেগেছে। বঙ্গবন্ধু একটি চেতনার নাম, তাঁকে নিয়ে গাইতে পারাটা
আমার জন্য আনন্দের ও ভীষণ গর্বের।’গান প্রসংগে গীতিকার সুজন হাজং বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা,
শুভমিতা, সুবীর নন্দী, ফাহমিদা নবী। এবার অবন্তী সিঁথি কণ্ঠ দিলেন। খুব চমৎকার গেয়েছেন। আশা করি গানটি
শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’
২০১২ সালের ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার সেরা দশে ছিলেন অবন্তী সিঁথি। তবে
তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৮ সালের সারেগামাপা অনুষ্ঠানে অংশ নিয়ে। শিস বাজিয়ে গান গাওয়ার
কারণে তাঁকে ‘শিস প্রিয়া’ উপাধিও দেওয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























