আসিফ আকবর দেশের সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় মুখ। বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত এই শিল্পী হঠাৎ মাথা ন্যাড়া করেছেন। বিশেষ করে এই শীতে তার ন্যাড়া মাথা অনেককেই বিস্মিত করেছে।
নতুন কোন গান বা সিনেমার জন্যই কি তার লুক পরিবর্তন? জানতে চাইলে আসিফ আকবর বলেন, ‘অনেক গানের কাজ জমে আছে। চলতি বছর গানগুলোর কাজ শেষ করতে চাই। এছাড়া দেড় শতাধিক হামদ ও নাত গাওয়ার পরিকল্পনা করেছি।
সেগুলোর কাজও এগিয়ে চলছে। এসব কারণে ভিডিও থেকে দূরে থাকতেই মাথা ন্যাড়া করেছি। মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়লে গান করা সম্ভব হবে না। মিউজিক ভিডিওতে বেশি সময় দিতে হয়। কয়েক মাস গান গাওয়ায় সময় দিতে চাই।’
গত বছরের শেষের দিকে আসিফ আকবরের পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ মুক্তি পায়। এর মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের পর্দায় দেখা যায় তাকে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























