০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংগীতশিল্পী সুমি

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হলেন মেধাবী সংগীতশিল্পী রিদওয়ানা আফরীন সুমি। শনিবার (১১ জানুয়ারি) তার জন্মদিন। সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, মুঠো ফোনে শুভেচ্ছায় সিক্ত হন এই শিল্পী। তরুন প্রজন্মের আলোচিত এই শিল্পীর জন্মদিনে বিজনেস বাংলাদেশ পরিবার থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন।

বিশেষ এই দিন নিয়ে সুমি বলেন, আমার একটি পছন্দের দিন শনিবার। এই দিনেই আমার জন্মদিন এজন্য খুব ভালো লাগছে। সকাল থেকে পরিচিতজনদের শুভেচ্ছা পেয়েছি। সারাদিন পরিবার ও অফিস কলিগদের সঙ্গে জন্মদিনে আনন্দ ভাগাভাগি করেছি। গানের পাশাপাশি তিনি টাইম মিউজিক টিভির এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুমির গাওয়া ১৬ ডিসেম্বর প্রকাশিত হল মৌলিক নতুন দেশের গান ‘আমার চলার পথে মাগো তোমা‌রি আঁচল বি‌ছিয়ে দিয়েছো’। টাইমমিউজিক ডটটিভি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছে। সুন্দর কথা ও সুর, নান্দনিক গায়কী, মনোরম লোকেশনের কারণে ইতিমধ্যে গানটি প্রশংসা কুড়িয়েছে।

এর আগে সম্প্রতি প্রকাশ হয়েছে রবীন্দ্রসংগীতের প্রথম একক অ্যালবাম ‌‌‘গোপন রহি গভীর প্রাণে’। ফেব্রুয়ারিতে আসছে সুমির আরও একটি দেশের গান।

সুমির জন্ম বরিশাল শহরে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুমি ছোট। পড়াশোনা করেছেন মঠবাড়িয়া সরকারি কলেজে, এরপর ঢাকার সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে বি-মিউজ পাস করে আইসিসিআরের বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতীতে অনার্স শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এম-মিউজ সম্পন্ন করেন। বর্তমানে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার সংগীতে হাতেখড়ি আদরের ফুপু শিরিন আক্তারের কাছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংগীতশিল্পী সুমি

প্রকাশিত : ০৬:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০