০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

নতুন বছরে সালমার প্রথম গান ‘পাঁজর’

ফোক ঘরণার পাশাপাশি এ বছর শ্রোতাদের জন্য নানা ধরনের গান করার পরিকল্পনা আছে। বেশ কিছু গানের কাজও শুরু করেছি। সে আয়োজনের একটি গান ‘পাজর’। কথাগুলো বলেছেন ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সম্প্রতি প্রকাশ পেয়েছে এ শিল্পীর নতুন গান ‘পাজর’।

গানটি প্রসঙ্গে সালমা বলেন, গানটির গায়কীতেও নিজেকে ভাঙার চেষ্টা করেছি। কতোটুকু পেরেছি, সেটা শ্রোতা ভালো বলতে পারবেন। গানের পাশাপাশি ভিডিওতে একটি দারুণ গল্প আছে। সবমিলিয়ে এ গানটি ও ভিডিও দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমার কষ্ট সার্থক হবে।

মেলোডি সুরের এই রোমান্টিক গানের কথা লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিলা। জিয়াউদ্দিন আলমের সুরে গানের সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সম্প্রতি গানের একটি গল্পনির্ভর ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন নিরব ইসলাম ও এসকে তৃষ্ণা।

সালমা জানান, বর্তমানে সংসারের পাশাপাশি স্টেজ শো, টিভি অনুষ্ঠান, রেকর্ডিং নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। নতুন বছরে তার প্রকাশিত প্রথম গান ‘পাঁজর’। গানের ভিডিওটি এমআর বেস্ট মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

নতুন বছরে সালমার প্রথম গান ‘পাঁজর’

প্রকাশিত : ০৯:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০