০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

অবসকিওর ব্যান্ডের প্রিন্স আর নেই

দেশের অন্যতম ব্যান্ড অবসকিওর ব্যান্ডের ক্রিস্টোফার গোমেজ প্রিন্স আর নেই। রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় নিজ অফিসে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই এই গিটারিস্টকে মৃত ঘোষণা করা হয়।

তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন ব্যান্ডটির প্রধান সাইদ হাসান টিপু। তিনি জানান, প্রিন্স ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছিলেন।
সাইদ হাসান টিপু বলেন, ‘সকালেই তার সঙ্গে কথা হয়েছিল। এক ঘণ্টার মধ্যে শুনি প্রিন্স নেই। খুব খারাপ লাগছে।’
তিনি আরও জানান, সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানী ফার্মগেটের পাশে তেজকুনি পাড়ার গির্জায় যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় খ্রিষ্টান গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
প্রিন্স বেজ গিটারিস্ট হিসেবে অবসকিওর-এর সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি এতে যোগ দেন। এরপর নিয়মিত কাজ করে গেছেন। এছাড়া তিনি একটি এফএম রেডিওতে শব্দ প্রকৌশলী হিসেবে কাজ করতেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

অবসকিওর ব্যান্ডের প্রিন্স আর নেই

প্রকাশিত : ০৯:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০