০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

প্রতীতি দেবী আর নেই

প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দেবী আর নেই। গতকাল রোববার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। প্রতীতি দেবীর মেয়ে আরমা দত্ত এ খবর জানিয়েছেন।

প্রতীতি দেবী শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের পুত্রবধূ এবং সাংসদ আরমা দত্তের মা। প্রতীতি দেবীর লেখা বইয়ের মধ্যে বেশ পরিচিত ‌‘ঋত্বিককে শেষ ভালোবাসা’।

১৯২৫ সালের ৪ নভেম্বর পুরান ঢাকার হৃষীকেশ দাস রোডের এক বাড়িতে জন্মগ্রহণ করেন প্রতীতি দেবী। ঋত্বিক ঘটক আর প্রতীতি দেবী ঘটক জন্মেছেন পাঁচ মিনিটের অনুজ সহোদরা হিসেবে।

তখন যমজের ডাকনাম রাখা হয় ভবা ও ভবি। ভবা হচ্ছেন ঋত্বিক, ভবি প্রতীতি দেবী। তাদের বাবা সুরেশ ঘটক তৎকালীন ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

প্রতীতি দেবী আর নেই

প্রকাশিত : ১২:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০