০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গীতিকার থেকে এবার গায়ক রিপন

সফল গীতিকার হিসেবে পরিচিত এইচএম রিপন। দেশের প্রায় সব স্বনামধন্য শিল্পীদের জন্য গান লিখেছেন তিনি। সে গানগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর থেকে শুরু করে কুমার বিশ্বজিৎ, তাহসান, তানজীব সারোয়ার, এফএ সুমন, প্রত্যয় খান, কাজী শুভ, প্রতিক হাসান, মিনার, ইলিয়াছ হোসাইন, নদী, ন্যান্সি, মাহাদী, স্বরলিপি, ফারাবী, মিলনসহ এ প্রজন্মে সবার জন্য লিখেছেন জনপ্রিয় এই গীতিকার।

এবার নিজের লেখা গানে কণ্ঠ দিলেন প্রথমবার। গানের শিরোনাম ‘আপন মানুষ’। গানের সুর এবং সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। গানের চিত্রধারণ কুয়াকাটা এবং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হয়েছে। গানটির ভিডিও ডিরেক্টর জিএমসি সোহান। গানটিতে মডেল হিসেবে কাজ করছেন হালের জনপ্রিয় মডেল রাফি, শিলা ও সানি। জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি জিএমটি সেন্টারের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

এই মুহূর্তে এইচএম রিপন বেশ কয়েকটা মুভির গান নিয়ে ব্যস্ত, তাছাড়া কয়েকটি নাটকের গান করছেন। নিয়মিত চলছে তার গান লেখাও।

প্রথম মৌলিক গান সম্পর্কে গীতিকার এবং গায়ক এইচএম রিপন বলেন, ‌গানটি আমার প্রিয় মানুষকে নিয়ে লেখা তাই গানের নাম ‘আপন মানুষ’ দিয়েছি। আমার গানে হুট করেই আসা না, আমি বেশ কিছুদিন ধরে গানে তালিম নিচ্ছি। এখন থেকে নিয়মিত গান গাওয়ার চেষ্টা করব। প্রথম গানটি দর্শক ও শ্রোতারা কীভাবে নিচ্ছেন এর অপেক্ষায় আছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গীতিকার থেকে এবার গায়ক রিপন

প্রকাশিত : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০