১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ছোট পর্দায় শাকিব-বুবলীর ‘পাসওয়ার্ড’

সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’এবার টিভি পর্দায় দেখানো হবে। গতবছরের সেরা ব্যবসা সফল সিনেমা ছিল এটি। সম্প্রতি সিনেমার প্রযোজক শাকিব খানের কাছ থেকে এর টেলিভিশন সত্ত্ব ক্রয় করেছে চ্যানেল আই। আর আসছে ভালোবাসা দিবসে ‘পাসওয়ার্ড’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়।

চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। দেশে চলচ্চিত্রের ক্রান্তিকালের মধ্যেও গেল বছর আমার প্রযোজনা প্রতিষ্ঠান “এসকে ফিল্মস’র ছবি “পাসওয়ার্ড” ব্যবসাসফল হয়েছে। এবার ছবিটি চ্যানেল আই দর্শকদের দেখানোর আগ্রহ প্রকাশ করেছে, তাই টিভি সত্ত্ব চ্যানেল আইয়ের কাছে বিক্রি করা হয়েছে। এবার দেশ ও দেশের বাইরের দর্শকরাও ছবিটি দেখার সুযোগ পাবেন।’

মালেক আফসারীর পরিচালনায় ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব ও বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। আসছে ১৪ ফেব্রুয়ারি দুপুর ৩টা ৫ মিনিটে ‘পাসওয়ার্ড’ প্রচার হবে চ্যানেল আইতে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

ছোট পর্দায় শাকিব-বুবলীর ‘পাসওয়ার্ড’

প্রকাশিত : ০৪:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০