১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হঠাৎ সিনেমার মহরতে মেয়র প্রার্থী আ‌তি‌কুল ইসলাম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • 119

হঠাৎ সিনেমার মহরতে হা‌জির হলেন ঢাকা উত্ত‌রের মেয়র প্রার্থী আ‌তিকুল ইসলাম। বুধবার সন্ধ্যায় চল‌চ্চিত্র উন্নয়ন ক‌র্পো‌রেশন-এফ‌ডি‌সিতে অনু‌ষ্ঠিত ‘আকবর টাইমস’ সি‌নেমার মহরতে হা‌জির হন তিনি। আতিকুল ইসলাম সিনেমাটির জন্য শুভকামনা জানিয়ে বলেন, চলচ্চিত্রটাকে মূলত শিল্পীদেরকেই এগিয়ে নিতে হবে।

কথা দিচ্ছি, উত্তর সিটি শিল্পীদের পাশে থাকবে, এফডিসির পাশে থাকবে। আমি বলবো, এ ছবির সিক্যুয়েল হ‌বে পাঁচ বছর প‌রে। নাম হ‌বে ওয়ান্স আপন অ্যা টাইম নর্থ সিটি!

জানা গেছে, এই ছবির মধ্য দিয়ে রাজধানীর গ্যাং কালচার উঠে আসছে রূপালি পর্দায়। ছবির গল্পে তুলে ধরা হবে ঢাকার গ্যাং কালচার ও আন্ডারওয়ার্ল্ডের কাহিনী। যেখানে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রাখে একজনই! তিনি হলেন ‘আকবর’। যার ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’।

সৈকত নাসির পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। ছবির নায়িকা থাকছেন ‘বিজলী’ খ্যাত ববি। সিনেমা হল মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘আকবর টাইমস : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এর গল্প রণক ইকরামের, চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর এবং সংলাপ আসাদ জামানের। ছ‌বি‌টির শুটিং শুরু হচ্ছে আগামীকাল থেকে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

হঠাৎ সিনেমার মহরতে মেয়র প্রার্থী আ‌তি‌কুল ইসলাম

প্রকাশিত : ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০