০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিজ্ঞাপনে নিঝুম রুবিনা

অনেক দিন ধরেই পর্দায় দেখা না মিললেও নানা কারণে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এরপর অনেকটাই নিজেকে আড়াল করে রেখেছিলেন। বড় পর্দায় সম্প্রতি দেখা না গেলেও কাজ করছেন বিজ্ঞাপনে।

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের কাজ করছেন আলোচিত এই চিত্রনায়িকা। ‘রাজ কামাল মসলা’র এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন রিপন নাগ। বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিতে এরইমধ্যে মালয়েশিয়া গিয়েছেন এই নায়িকা।

নিঝুম রুবিনা বললেন, এই বিজ্ঞাপনটি মূলত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের জন্য করা হচ্ছে। যে কারণে কাজটির প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করছে। তাছাড়া বিজ্ঞাপনটির পরিকল্পনাও দারুণ। আমি ছাড়াও এই বিজ্ঞাপনে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী আপুও। সবমিলিয়ে আশা করছি বেশ ভালো একটা কাজ হতে যাচ্ছে এটি।’

জানা গেছে, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় বিজ্ঞাপনটির শুটিং হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

বিজ্ঞাপনে নিঝুম রুবিনা

প্রকাশিত : ০৪:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০