নতুন বছরে নতুন লুকে ধরা দিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আইসিই টুডে নামের একটি ম্যাগাজিনে নতুন লুকে দেখা গেছে তাকে। সেখানে জয়াকে লাল শাড়িতে গোল্ডেন কাজ করা স্লিপলেস ব্লাউজ, হাতে বাজু , মাথায় টাইরা ও টিকলি পরা, মিষ্টি হাসিতে বেশ লাগছে নন্দিত এই অভিনেত্রীকে। জয়া ছবিটি ফেসবুকে আপলোড করে সেখানে লিখেছেন-
Find me in the latest edition of ICE Today Magazine. Grab ur copies.।
জয়া আহসান সম্প্রতি কলকাতার কৌশিক সেনের ‘অর্ধাঙ্গিনী’র নায়িকা হয়েছেন। জয়া ছাড়াও সিনেমাটিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়, আম্বারিশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য ও আরো অনেক শক্তিমান শিল্পীরা অভিনয় করবেন। দুই মহিয়সী নারীর গল্পে নির্মাণ হবে ‘অর্ধাঙ্গিনী’। এই দুটি চরিত্রে অভিনয় করবেন জয়া ও চূর্ণী। তাদের একজনের স্বামী ও অন্যজনের প্রাক্তন প্রেমিক হিসেবে দেখা যাবে কৌশিককে।
এদিকে এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ ও ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন জয়া আহসান। এমনি গুঞ্জন শোনা যাচ্ছে জয়া নাকি প্রেমও করছেন।
সম্প্রতি কলকাতায় মুক্তি পেল জয়া-প্রসেনজিৎ অভিনীত ছবি ‘রবিবার’। কলকাতায় ছবিটি ব্যপক প্রশংসিত হয়েছে। শোনা যাচ্ছে সিনেমাটি বাংলাদেশে এমাসেই মুক্তি পেতে যাচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























