একটা সময় নিজেকে অভিনয়ে ডুবিয়ে রাখতেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু এখন সংসদ সদস্য হওয়ায় আগের মত সিনেমায় ব্যস্ত রাখতে পারেন না নিজেকে। অনেক দিন ধরেই তাকে দেখা যাচ্ছে না পর্দায়। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘মন জানে না’ ছবিতে। এরপর আর দেখা যায় নি।
তবে এবার পুরদস্তুর কাজে ফিরতে চলেছেন টালিউডের এই নায়িকা। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিমি। ছবির নাম ‘ড্রাকুলা স্যার’। ছবিটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। মিমির নায়ক হিসেবে ছবিতে দেখা যাবে অনির্বাণকে। এই হচবিতে প্রথমবারের মত জুটি বাঁধছেন তারা।
ছবিটিতে মিমিকে দেখা যাবে মঞ্জরীর ভূমিকায় যিনি একজন বিধবা ও নিঃসঙ্গ নারী। আর প্রাথমিক স্কুলের শিক্ষক রক্তিমের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।
দীর্ঘ বিরতি কাটিয়ে আবার শুটিংয়ে ফিরে স্বস্তি ফিরে এসেছে মিমির। এ বিষয়ে এই সুদর্শনী বলেন, ‘মনে হচ্ছে, ঘরে ফিরলাম। আই অ্যাম সো হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























