০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ কথা জানা গেছে।

সূত্রে জানা যায়, শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য ইতোমধ্যে রবিবার দুপুরে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগীতিশিল্পী এন্ড্রু কিশোর গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে বায়োপসি রিপোর্টে তার ক্যান্সার ধরা পড়ে। পরে সেখানে তার কেমোথেরাপি দেওয়া শুরু হয়।

জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিয়েছেন। তার সহায়তায় এগিয়ে এসেছেন সহশিল্পীরাও।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০