১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নতুন খবর দিলেন সোহিনী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • 123

টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। ব্যক্তি জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা। সর্বশেষ অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে মনের লেনাদেনা করেছেন তিনি। এ নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন উড়ছিল কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন এই যুগল। এবার প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন ভারতীয় একটি সংবাদমাধ্যমে।

রণজয়-সোহিনী প্রথম একসঙ্গে কাজ করেন ‘জাজমেন্ট ডে’ সিরিজে। তারপর অনেক ফটোশুট একসঙ্গে করেছেন। তবে বন্ধুত্বের শুরু ২০১৩ সালে। আর প্রথম প্রেমের প্রস্তাব দেন রণজয়। সোহিনীর ভাষায়, ‘দার্জিলিংয়ের রাস্তায় রণজয় বিছুটি পাতা দিয়ে আমায় প্রপোজ করেছিল।’

দার্জিলিংয়ে শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন সোহিনী। তখন তার পুরো দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছিলেন রণজয়। সোহিনী বলেন, ‘আমি পড়ে গিয়েছিলাম। নার্ভের সমস্যা দেখা দেওয়ায় অ্যাম্বুল্যান্সে করে শুটিংয়ে যেতাম। রণ তখন যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছিল, আমার পাশে ছিল, তারপর ওকে না ভালোবেসে পারিনি।’

অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সোহিনীর প্রেম ছিল। এসবই জানেন রণজয়। আবার রণজয়ও একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। শুধু তাই নয় লিভ-ইন সম্পর্কেও ছিলেন। সে খবরও জানেন সোহিনী। এসব জানার পরও কি তারা এ সম্পর্ক নিয়ে সিরিয়াস? জবাবে রণজয় বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে শূন্য জায়গা থাকে।

আমার সেই শূন্যস্থানটি পূরণ করেছে সোহিনী। এজন্য সোহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আমার অনেক সিক্রেট ওর সঙ্গে শেয়ার করেছি, যা আগে কারো সঙ্গে করিনি।’

অন্যদিকে সোহিনী বলেন, ‘রণর কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর মুহূর্ত, আমার জন্মদিনে ওর হাতে আঁকা আমার ছবি ও পায়েস। আমাদের বন্ডিং অনেক স্ট্রং। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

এর আগে রণজয় লিভ-ইন সম্পর্কে ছিলেন। কিন্তু সেই অভিজ্ঞতা তিক্ত ছিল। এজন্য এখনি লিভ-ইন করতে চাচ্ছেন না সোহিনী-রণজয়। দেখা যাক, সময় কোথায় নিয়ে দাঁড় করায় এই প্রেমিক যুগলকে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

নতুন খবর দিলেন সোহিনী

প্রকাশিত : ১১:১৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০