০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেত্রী ইশরাত নিশাত আর নেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:২১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • 65

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মঞ্চ অভিনেত্রী ও নির্দেশক ইশরাত নিশাত। রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নাট্যাঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

জানা যায়, সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিশাতের মরদেহ রাখা হবে। এরপর জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর তাকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তিনি ‘দেশ নাটক’ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

অভিনেত্রী ইশরাত নিশাত আর নেই

প্রকাশিত : ১১:২১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০