১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রেমিকা নিয়ে হাজির নায়ক রোশান

গত দেড় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। প্রেমের বিষয় নিয়ে কখনও মুখ খুলেন নি এ নায়ক।

তবে আজ রবিবার এ নায়কের প্রেমিকার জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল মধ্য রাতে রাজধানীর একটি রেস্তোরাঁতে পার্টির আয়োজন করেন রোশান। সেখানে রোশানের প্রেমিকাসহ আরও উপস্থিত ছিলেন দুজনের কাছের মানুষজন।

প্রেম নিয়ে এর আগে কখনও রোশান মুখ না খুললেও এবার জানালেন, গত দেড় বছর ধরে তাসনিম ঈশার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এ নায়ক।

রোশান বলেন, দেড় বছরের মত হবে আমাদের সম্পর্ক। দুজনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। ও মিডিয়ার কেউ না।

বিয়ের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, এখনই বিয়ে নিয়ে ভাবছি না। কারণ এখন আমার ক্যারিয়ারের উঠতি সময়। নতুন বছরে বেশ ভালো ভালো কিছুর ছবির সাথে যুক্ত হয়েছি। আরও কিছু ছবির কথাবার্তা চলছে। সময়টাকে কাজে লাগাতে চাই। বিয়ের পরিকল্পনা করে রেখেছে। তিন বছর পর বিয়ে করবো।

খোঁজ নিয়ে জানা যায়, রোশানের প্রেমিকা তাসনিম ঈশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে (৮ম সেমিস্টার) পড়ছেন। এছাড়াও ২০১৭ সালে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, রোশান এখন ব্যস্ত রয়েছেন অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমার শুটিং নিয়ে। এছাড়াও নির্মাণাধীন অবস্থায় রয়েছে রোশান অভিনীত ‘ওস্তাদ’, ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

প্রেমিকা নিয়ে হাজির নায়ক রোশান

প্রকাশিত : ১২:২০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০