০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

জয়ার প্রতারণা!

‘একটা হেল্প করবেন। ইমারজেন্সি ৩ হাজার টাকা দিতে পারবেন। ওপর আল্লাহর নামে শপথ করে বলছি পরশুদিন টাকাটা ফেরত দিয়ে দেব, প্লিজ। এখন কি বিকাশ করে দিতে পারবেন। বিকাশ পার্সনাল 01722030698।

এটা আমার সহকারীর নাম্বার। প্লিজ একটু তাড়াতাড়ি দিন।’

Joya Ahsan শিরোনামে এমনি একটি ফেসবুক আইডি থেকে এভাবেই এক জয়া ভক্তের কাছে টাকা ধার চাচ্ছে। যিনি দিচ্ছেন তিনিই প্রতারণার শিকার হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত জানিয়েছেন এই তথ্য।

তিনি জানান, এত বড় এক তারকা মাত্র ৩ হাজার টাকা আমার কাছে ধার চাইবে, সন্দেহ হলো। খোঁজ-খবর নিয়ে টাকাটা দিলাম না। এটি একটি চক্র। সবাইকে সাবধান হতে হবে। না হয় বড় রকমের প্রতারণার শিকার হবে জয়ার ভক্তরা।

খবর নিয়ে জানাগেছে, Joya Ahsan এই আইডিটি জনপ্রিয় অভিনেত্রী জয়ার নয়, এটা একটি ফেক আইডি। জয়ার নাম ব্যবহার করে একটি চক্র জয়া সেজে নিয়মিত প্রতারণা করে আসছে।

আর এতে নন্দিত অভিনেত্রী জয়ার ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে তার ভক্তরা। বিষয়টি নিয়ে জয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মুঠো ফোনে পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

জয়ার প্রতারণা!

প্রকাশিত : ০২:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০