১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ছবিতে বলিউডের আরমান মালিক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • 117

আরমান মালিক

‘বলো দো না জারা’, ‘ওয়াজা তুম হো’ কিংবা ‘জাব তাক’, ‘হুয়া হে আজ পেহেলি বার’সহ বেশ কিছু গানগুলো দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন বলিউডে জনপ্রিয়তা পেয়েছেন আরমান মালিক। বাংলাদেশেও অসংখ্য ভক্ত রয়েছে তার। সেই ভক্তদের জন্য এলো সুখবর। খবরটি হচ্ছে-প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিলেন আরমান।

তরুণ নির্মাতা এম রহিম পরিচালিত ‘শান’ সিনেমার একটি গান গেয়েছেন তিনি। আহমেদ হুমায়ূনের সুর ও সংগীতে ‘দেখলে তোমাকে’ শিরোনামের গানে সম্প্রতি কণ্ঠ দেন আরমান। মুম্বাইয়ের একটি স্টুডিওতে এই গানের রেকর্ড সম্পন্ন হয়েছে।

‘শান’ সিনেমার নির্মাতা এম রহিম বলেন, বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিতে পেরে আরমান খুব আনন্দিত। একটা নতুন ইন্ডাস্ট্রিতে যাত্রা হলো তার। তিনি প্রত্যাশা করেন তার গানটি এদেশের শ্রোতারা গ্রহণ করবেন।

এম রহিম পরিচালিত ‘শান’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পূজা চেরী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তাসকিন রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ‘শান’ ছবিটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

বাংলাদেশের ছবিতে বলিউডের আরমান মালিক

প্রকাশিত : ০৪:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০