১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কাজকে আমি মিশন মনে করি: শবনম বুবলী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • 82

শাকিব খানের নায়িকা হয়ে ঢালিউডে অভিষেক শবনম বুবলীর। জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় ছবি। এরইমধ্যে শেষ করলেন ‘বীর’ সিনেমার শুটিং। এই ছবিতেও তাকে দেখা যাবে শাকিবের বিপরীতে।

তবে শাকিবের বাইরে প্রথমবারের মত ছবি করলেন বুবলী। ছবির নাম ‘ক্যাসিনো’। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে বুবলীর নায়ক নিরব। এই ছবিটির শুটিংও শেষের দিকে। তবে বুবলীর অংশ শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। ছবিটির একটি গানের শুটিংয়ের মাধ্যমে বুবলী তার অংশের কাজ সম্পন্ন করেছেন বলে জানান।

দুই ছবি নিয়েই বেশ আশাবাদী নায়িকা বুবলী। তিনি বলেন, দুইটা ছবি দুই রকমের। ‘বীর’ দেশাত্মবোধক ছবি আর ‘ক্যাসিনো’ হচ্ছে ক্যাসিনো সংক্রান্ত বিষয় নিয়ে।

দুটি ছবিতেই আমার চরিত্র দারুণ। ক্যাসিনো ছবিটি নিয়ে শুরু থেকেই আমি বেশ সচেতন ছিলাম। পুরো কাজটাই ছিল আমার কাছে একটা মিশনের মত। এই ছবির মাধ্যমে দর্শক নতুন প্যাটার্নের সিনেমা উপভোগ করবেন। আর কাজী হায়াৎ আঙ্কেল গুণী নির্মাতা, তার নির্মাণ নিয়ে নতুন করে বলার কিছু নেই।

তিনি আরও বলেন, অনেক দিন টানা কাজ করছি। এখন নিজের একটু সময় দরকার। তাই পরিকল্পনা করেছি ঘুরতে যাব। নিজেকে ও পরিবারকে কিছুদিন সময় দিয়ে আবারও কাজে ফিরব।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কাজকে আমি মিশন মনে করি: শবনম বুবলী

প্রকাশিত : ০৬:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০