অবশেষে প্রকাশ হলো ছেলে যাভীরের সঙ্গে অভিনেতী ঈশিতার নতুন গানের ভিডিও। গানটি মূলত কাভার সং। গানের নাম ‘আবার এলো যে সন্ধ্যা’। কিংবদন্তি সঙ্গীতকার লাকী আখন্দের সৃষ্ট কালজয়ী এই গানটি দ্বৈতভাবে গেইয়েছেন মা-ছেলে।
ঈশিতা ও যাভীরের কণ্ঠে ‘আবার এলো যে সন্ধ্যা’ প্রকাশ করেছে জি সিরিজ। মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ উন্মুক্ত করা হয় গানটি।
ঈশিতা ও তার ছেলের জন্য ‘আবার এলো যে সন্ধ্যা’ গানের নতুন সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। এর ভিডিও নির্মাণ করেছেন মনজু আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর।
গানটি নিয়ে ঈশিতা বলেন, ‘যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দুজন মিলে গানটি করা। এই গানটি আমাদের দুজনেরই খুব প্রিয়। মজা-আনন্দে কাজটি করেছি আমরা সবাই। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























