১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আমি হ্যাপিলি সিঙ্গেল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • 85

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। বলিউডের বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন। বর্তমানে অবশ্য বাংলা ছবি নিয়েই তার ব্যস্ততা যাচ্ছে বেশি। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যাক্তিগত জীবন, বিয়েসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। এমনকি নিজেকে পার্টি গার্ল বলেও স্বিকার করে নিয়েছেন নায়িকা। অভিনয়ের চাইতেও পার্টি করতে নাকি তার বেশি ভালো লাগে! এ বিষয়ে রাইমা আরো বলেন, আসলে আমি যত বেশি কাজ করি, পার্টি তার চেয়েও বেশি করি। তাইতো পার্টি গার্ল তকমা মিলেছে। আমি আসলেই পার্টি গার্ল।

আর এটা স্বিকার করতে কোন দ্বিধা নেই। আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্টি করা। এদিকে আপাতত বিয়ে নিয়েও ভাবতে চান না। এ বিষয়ে প্রশ্ন করা হলে রাইমা সেন বলেন, আমি হ্যাপিলি সিঙ্গেল। বাবা-মা যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, রোজগার করছি, ট্রাভেল করছি। কারও কাছে জবাবদিহি করার নেই। আপাতত বিয়ে করার কোন আগ্রহ নেই। আর শুধু বিয়ে করার জন্য বিয়ে করব না, যদি না পাগলের মতো কারও প্রেমে পড়ি। আর তাকেও আমার সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ করতে হবে। এমন কাউকে না পাওয়া পর্যন্ত সিঙ্গেলই থাকতে চাই।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আমি হ্যাপিলি সিঙ্গেল

প্রকাশিত : ০৯:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০