০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিবাহ বিচ্ছেদ হলো নিশো-মেহজাবিনের!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • 119

আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী

ভালোবাসা দিবসে ‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান হাজির হচ্ছেন বিশেষ চমক নিয়ে। বরাবরই এই নির্মাতা খেলা করেন গল্প নিয়ে। তাই আসছে ভালোবাসা দিবস উপলক্ষে তিনি দর্শকদের দেখাবেন বিচ্ছেদের ভিন্ন রকমের এক গল্প।

এরইমধ্যে তিনি নির্মাণ করেছেন ‘প্রতিদিন’ নামের বিশেষ এই নাটকটি। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। তাদের সঙ্গে বিশেষ চমক হিসেবে বহুদিন পর অভিনয়ে ফিরছেন মনির খান শিমুল।

‘প্রতিদিন’ এর গল্প প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, গল্পটা মূলত বিবাহ বিচ্ছেদ হওয়া এক দম্পতিকে ঘিরে। তাদের বিচ্ছেদের পর একজনের যদি পুরনো সম্পর্কের প্রতি টান অনুভব হয় এবং সম্পর্কটা আবার আগের মতো করার সুযোগ না থাকে-তাহলে ঠিক কী কী ঘটতে পারে-সেই বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করেছি আমরা। আশা করছি ভালোবাসা দিবসে বিচ্ছেদের গল্পটি দর্শকমনে নতুন ভালোবাসার জন্ম দেবে।

নিশো-মেহজাবিন ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, এ কে আজাদ সেতু, শোয়েব মনির, বাশার বাপ্পীসহ অনেকে। নাটকটি ভালোবাসা দিবসের আগেই সিএমভি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

বিবাহ বিচ্ছেদ হলো নিশো-মেহজাবিনের!

প্রকাশিত : ০৬:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০