০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

প্রথমবারের মতো গণসঙ্গীতে ঐশী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • 84

কেরিয়ারের দুর্দান্ত সময় পার করছেন তরুণ কণ্ঠশিল্পী ঐশী। একের পর এক গান গেয়ে তিনি মাতাচ্ছেন দেশের মানুষকে। এবার একটু ভিন্ন ধাঁচের গানে কণ্ঠ দিলেন এই তরুণ তারকা। প্রথমবারের মতো গণসঙ্গীত গাইলেন ঐশী।

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে রাজনীতি, প্রেম ও বিরহের সমন্বয়ে ‘আদা সমুদ্দুর’ নামে একটি নাটক নির্মান করছেন নির্মাতা রাইসুল তমাল। এতে রাজনীতি, প্রেম ও বিরহের তিনটি পার্টে তিনটি গান থাকছে। যার একটি গণসঙ্গীত। শিরোনাম ‘গর্জন’। গেয়েছেন ঐশী।

ওমর ফারুক বিশালের কথায় ‘গর্জন’-এর সুর করেছেন মুরাদ নূর। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, সমসাময়িক রাজনীতি নিয়ে এই প্রথম কোনো গণসঙ্গীত গাইলাম। নাটকের গল্প, কথা ও সুর আমার মন কেড়েছে। আদা সমুদ্দুর-এর সাথে থাকতে পেরে ভালো লাগছে। গর্জনে ফিরে আসুক সুস্থ ধারার রাজনীতি।

মুরাদ নূর বলেন, ঐশী খুবই শক্তিশালী গায়িকা। কণ্ঠ ধারণের পর মনে হলো ওর জন্যই গর্জন সৃষ্টি। এমন গানে অসুস্থ ধারার রাজনীতিতে সুস্থতা ফিরে আসুক।

নির্মাতা রাইসুল তমাল বলেন, আদা সমুদ্দুর হলো রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। গল্প অনুযায়ী নাটকে তিনটি গান থাকছে। তিনটি গানই লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর করেছেন মুরাদ নূর। গর্জনে ঐশীর কণ্ঠে মনে হলো পারফেক্ট আউটপুট হচ্ছে।

‘আদা সমুদ্দুর’ নাটকে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মুশফিক আর ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, নিকুল কুমার মন্ডল, তাবাসসুম মিথিলা, দাউদ নূর, শিখা খান মৌ ও আনোয়ার হোসেন প্রমুখ। ভালোবাসা দিবসে এটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। সেই সঙ্গে উন্মুক্ত হবে স্বদেশ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো গণসঙ্গীতে ঐশী

প্রকাশিত : ০৮:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০