০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

এবার নতুন বিজ্ঞাপনে ববি

পাওয়ার এনার্জি ড্রিংকস, ওয়ালটন, ওয়ারিদ টেলিকমসহ একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন ববি। এবার আরো একটি নতুন বিজ্ঞাপনে মডেল হলেন ‘বিজলী’খ্যাত নায়িকা ইয়ামিন হক ববি। বিজ্ঞাপনটি মেহেদির। যা আসছে ঈদকে টার্গেট করে নির্মিত! গাউন ও গহনায় জমকালো সাজে দুহাত ভরে মেহেদির আলপনা লাগিয়ে দর্শকদের সামনে হাজির হবেন আর সেটা আসছে ঈদুল ফিতরের চাঁদ ওঠার আগেই!

নতুন বিজ্ঞাপনটির প্রসঙ্গে ববি বলেন, পণ্যটি হচ্ছে এলিট মেহেদির। বড় আয়োজনের কাজ, কনসেপ্টও চমৎকার। ঢাকার অদূরে একটি রিসোর্টে ২২ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদকে টার্গেট করেই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।

এর আগে এলিট মেহেদির বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন পূর্ণিমা, মেহজাবীন, নুসরাত ফারিয়ারা। বিজ্ঞাপনগুলো দর্শকনন্দিত হয়েছিল। এবার যোগ হলেন ববি। তিনিও আশা করছেন, আসন্ন রমজানের সময় থেকে প্রচারে এলে দারুণ কিছু হবে।

বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে। সুপারভাইস করেছেন প্রযোজক সাকিব সনেট।

তিনি বলেন, বিয়ের আয়োজন বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। ববির সঙ্গে ৬০ জনের মতো ড্যান্সার কাজ করেছে। এখানে জিঙ্গেল দিয়েছেন তাসনিম আনিকা, মিউজিক আবরার সাহিরের। বিজ্ঞাপনটি নির্মাণে ছিলেন রাকিব আহমেদ, কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ এবং জেমি মাহমুদ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এবার নতুন বিজ্ঞাপনে ববি

প্রকাশিত : ০৪:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০