০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আত্মহত্যা করেছেন অভিনেত্রী সেজাল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সেজাল শর্মা আত্নহত্যা করেছেন। শুক্রবার মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পুলিশের। এ সময় তার ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে সেজালের সহ অভিনেতা অরু কে ভার্মা এক টুইট বার্তায় বলেন, ‘হ্যা, এটা সত্যি। এই খবর শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। ১০ দিন আগেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। রোববার হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ চ্যাটও করেছি। তখন ও তো ঠিকই ছিল।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ টিভি সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেজাল শর্মা। এই ধারাবাহিকে তার সহ অভিনেতা ছিলেন অরু কে ভার্মা। ধারাবাহিকে তিনি সেজালের ভাই।

অরু জানান, ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র সিমি কোসলা ওরফে সেজাল মুম্বাইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেন। অঘটনের দিন দশেক আগেও সেজালের সঙ্গে কথা হয়েছে তার। তখনো এমন কাণ্ড করতে চলেছেন তা বুঝতে পারেননি তিনি।

সেজালের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল জানিয়ে এই অভিনেতা বলেন, ‘কেন এমন করলেন! বুঝতে পারছি না।’ অন্ত্যেষ্টির জন্য সেজালের মরদেহ তার পরিবার উদয়পুর নিয়ে গেছে বলেও জানান অরু।

এদিকে ইতিমধ্যেই আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তও করা হচ্ছে। যদিও তিনি কেন আত্মহত্যা করেছেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আত্মহত্যা করেছেন অভিনেত্রী সেজাল

প্রকাশিত : ১২:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০