০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

টাক মাথার ক্রাইসিসের গল্প ‘স্টেডিয়াম’

মারজুক রাসেল, রিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ ও চাষী আলম

টাক মাথার সমস্যা নিয়ে ভারতে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে। ২০১৭ সালে মুক্তি পায় কন্নড় ভাষার সিনেমা ‘অনডু মত্তেয়া কাঠে’। গত বছর বলিউডে ‘উজডা চমন’ ও ‘বালা’ নির্মিত হবার পর কলকাতায় টাক মাথার সমস্যা নিয়ে ‘টেকো’ নামের সিনেমা নির্মিত হয়। এই তিন ছবির অনুপ্রেরণায় এবার বাংলাদেশেও নির্মিত হয়েছে নাটক ‘স্টেডিয়াম’।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে টাক মাথার মানুষের সমস্যার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ এ নাটক ‘স্টেডিয়াম’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও রিয়া।

এই নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। এরই মধ্যে ‘স্টেডিয়াম’ নাটকটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নাটকটি ক্লাব ইলাভেনের ইউটিউব চ্যানেলসহ একটি বেসরকারি চ্যানেলেও প্রচার হবে।

এ প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ভালোবাসা দিবসে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, স্বামী-স্ত্রীর বিভিন্ন গল্পের কাজ দেখে থাকি। কিন্তু অনেক মানুষ রয়েছে, যাদের প্রেমিকা নাই, স্ত্রীও নাই। তাই তাদের ভালোবাসা দিবসের দিনটি উদযাপন করার মতো কিছু থাকেনা। এই মানুষগুলো কী করবে, তাদের তো বিনোদন দরকার! সেই চিন্তা থেকেই ‘স্টেডিয়াম’ বানিয়েছি।

এ নির্মাতা বলেন, তবে এই নাটকে টাক মাথার ক্রাইসিসসহ টুকটাক প্রেম, সোশ্যাল বার্তা, সবকিছুই থাকবে। তবে গল্পের মূল প্লট হচ্ছে, একজন মানুষের চুলের ক্রাইসিস। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।

নির্মাতা অমি জানান, ‘স্টেডিয়াম নাটকটি ৪৫ মিনিটের। এ কাজটি ছাড়াও তিনি আরো পাঁচটি নাটক নির্মাণ করেছেন। যেগুলো ভালোবাসা দিবসে প্রচারে আসবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

টাক মাথার ক্রাইসিসের গল্প ‘স্টেডিয়াম’

প্রকাশিত : ১০:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০