১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

ঈদে মুক্তি পাচ্ছে ফেরদৌস-পূর্ণিমার ‘গাঙচিল’

শুরু থেকেই আলোচনায় রয়েছে ফেরদৌস ও পূর্ণিমা জুটির ‘গাঙচিল’ সিনেমাটি। এ ছবির মাধ্যমে ছয় বছর পর পর্দায় দেখা মিলবে জুটিটির। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ক্যামেরা ক্লোজ হচ্ছে সিনেমাটির।

শুধু তাই নয়, ঈদে মুক্তির লক্ষ্যে এখন দ্রুততম কাজ শেষ করছেন ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামুল। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পাবে বলে জানান তিনি।

তিনি বলেন, ঈদে মুক্তির লক্ষ্যেই দ্রুত কাজ শেষ করছি এখন। ফেব্রুয়ারিতে আমাদের শুটিং শেষ হয়ে যাবে। এরপরই ডাবিং ও সম্পাদনার কাজ শুরু করবো। আশা করছি বছরের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরে ‘গাঙচিল’ মুক্তি দিতে পারবো। সে পরিকল্পনা অনুযায়ীই কাজ করছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। যৌথভাবে ‘গাঙচিল’র চিত্রনাট্য করেছেন বাংলাদেশের মারুফ রেহমান ও কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করছে নুজহাত ফিল্মস ও ইচ্ছেমতো।

গেল বছরের ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে ছবিটির শুটিং শুরু হয়। এক বছর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হচ্ছে।

ছবিতে ফেরদৌস ও পূর্ণিমা ছাড়া আরও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আনিসুর রহমান মিলন ও তারিক আনাম খান প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

ঈদে মুক্তি পাচ্ছে ফেরদৌস-পূর্ণিমার ‘গাঙচিল’

প্রকাশিত : ০৯:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০