০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ওমরাহ করতে যাবেন অহনা

টিভি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এখন একক নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরে কাজ করছেন না কোন ধারাবাহিকে। আসছে ভালবাসা দিবসে তিনটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে।

তপু খানের ‘কবির খানের বুমেরাং’ ও মাসুম আল জাবের পরিচালিত ‘জেরিন আনটোল্ড স্টোরি’ নাটক দুটির শেষ করেছেন এরইমধ্যে। নাটক দুটিতে অহনার সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও মনির খান শিমুল। আসছে সপ্তাহে আরও একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি।

এছাড়া ওমরাহ হজ করতে যাচ্ছেন বলে জানান অহনা। তিনি বলেন, এখন খুব বেশি একটা কাজ করছি না। আগামী মাসে ওমরা হজ করতে যাচ্ছি। সেখান থেকে ফিরে পুরোদমে কাজ করবো।

ধারাবাহিক নাটকে অভিনয় না করলেও তার অভিনীত ‘বউ শাশুড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’ ধারাবাহিকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

ওমরাহ করতে যাবেন অহনা

প্রকাশিত : ০২:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০