০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আসছে জোসেফের ‘শুভ শুভ শুভ দিন শেখ মুজিবের জন্মদিন’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন নিয়ে গান বাঁধলেন তরুণ প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী মনিরুজ্জামান খান জোসেফ। গানের শিরোনাম ‌‌‘শুভ শুভ শুভ দিন শেখ মুজিবের জন্মদিন’। গানের কথা-সুর শিল্পীর নিজেরই। সংগীত পরিচালনা করেছেন আলী আকতার রুনু, মিক্সিং মাস্টারিং শিবলু মাহমুদ।

আসছে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বিশেষ এই দিনটিকে উদ্দেশ্য করে তার এই গান। জানা গেছে, কিশোরগঞ্জের দুটি স্কুলে গানটির চিত্রধারণের কাজ আজ চলছে। গানটি bangla music zone চ্যানেল থেকে শিগগিরই প্রকাশ করা হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে নিজের কথা ও সুরে এ পর্যন্ত ১৫টি গান করেছেন জোসেফ। শিল্পী বিজনেস বাংলাদেশকে বলেন , ‘বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে গানগুলো করেছি। আমার মনেপ্রাণে আছে বঙ্গবন্ধু। তাকে নিয়ে কিছু করতে পারলে শান্তি পাই।

মনিরুজ্জামান খান জোসেফের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে।পিতা মুক্তিযোদ্ধা মরহুম আশরাফউদ্দিন খান। ছোটবেলা থেকেই গানের সঙ্গে জড়িত জোসেফ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

আসছে জোসেফের ‘শুভ শুভ শুভ দিন শেখ মুজিবের জন্মদিন’

প্রকাশিত : ০৪:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০