১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জন্মদিনে পথশিশুদের পাশে নিঝুম রুবিনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • 72

দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়িকা নিঝুম রুবিনা। কিছুদিন আগে মালয়েশিয়ায় একটি বিজ্ঞাপনের কাজ শেষ করে এলেন। দেশে ফিরেই অংশ নিয়েছেন ফটোশুটে।

আজ এই নায়িকার জন্মদিন। জন্মদিনে সহকর্মী থেকে শুরু করে সবার কাছ থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তিনি বলেন, আমার এবারের জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটাচ্ছি। গ্রামের বাড়িতে ৩০০ এতিম ছেলেমেয়েদের দুপুরের খাবারের আয়োজন করেছি।

এছাড়া ঢাকার একটি পথশিশুদের স্কুলেও ছোট একটা আয়োজন করেছি। সবমিলিয়ে বলা যেতে পারে এবারের জন্মদিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

কাজের ব্যস্ততা নিয়ে এই নায়িকা বলেন, কাজে ব্যস্ত থাকতে সবারই ভালো লাগে। যে বিজ্ঞাপনের কাজটি করে আসলাম সেটি মূলত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের জন্য করা হচ্ছে।

যে কারণে কাজটির প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর সামনেই শুরু করতে যাচ্ছি নতুন ছবির কাজ। এখন ছবিটির আলোচনা চলছে। আশা করি শীঘ্রই সবাইকে সুখবর দিতে পারবো।

নিঝুম রুবিনা অভিনীত চলচ্চিত্রের মধ্য়ে রয়েছে কিস্তির জ্বালা, এর বেশি ভালোবাসা যায় না, মিয়া বিবি রাজী, মেঘকন্যা, জান রে ও ভালোবাসা ডটকম। এর পাশাপাশি বেশকিছু বিজ্ঞাপন ও নাটকেও কাজ করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

জন্মদিনে পথশিশুদের পাশে নিঝুম রুবিনা

প্রকাশিত : ০৬:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০