০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

অপূর্ব’র স্ত্রী অদিতির গল্পে মেহজাবিন

গেল বছরের ভালোবাসা দিবসে ‘তুমি বললে’ নাটক দিয়ে প্রথমবারের মত গল্প লিখেছিলেন অভিনেতা অপুর্বর স্ত্রী নাজিয়া হাসান অদিতি। অপূর্ব ও সাফা কবির অভিনীত সেই নাটকটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারবাহিকতায় আসছে ভালোবাসা দিবসেও নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।

‘চারুর বিয়ে’ শিরোনামের গল্পে এই নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকে অভিনয় করেছেন ‘বড় ছেলে’ খ্যাত অপূর্ব ও মেহজাবিন জুটি। গত তিন দিন ধরে নাটকটির শুটিং চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে। আজকে চলছে শেষ দিনের শুটিং।

নাটকের গল্প প্রসঙ্গে নাজিয়া হাসান অদিতি বলেন, দুই পরিবারের একটা ছেলে আর একটা মেয়ের গল্প। মেয়েটার নাম থাকে চারুলতা। চারুলতা পুরো বাঙালিয়ানা ঘরানার একটি মেয়ে। পাশ্চাত্যটাকে সে গ্রহণ করতে পারে নি তাই তার সবকিছুতেই বাঙালিয়ানা পছন্দ। যেমন-বাঙালি খাবার, পোশাক এরকম। পরিবার থেকে চারুলতার বিয়ে ঠিক করে এক ছেলের সঙ্গে, যে কিনা দেশের বাইরে থাকে।

একটা সময় যাওয়ার পর মেয়েটা ছেলেটাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে। ঠিক সেই মূহুর্তে ছেলেটি জানিয়ে দেয় যে সে বিয়ে করতে পারবে না। চারুলতাকে ঘিরেই পুরো গল্পটা এগিয়েছে। তার দুঃখ, কষ্ট, স্বপ্নের কথার গল্পেই নির্মিত হয়েছে নাটকটি।

মেহজাবিন চৌধুরী বলেন, খুবই চমৎকার একটি গল্প যেখানে আমি চারুলতা চরিত্রে অভিনয় করছি। চারুলতার দুঃখ, কষ্ট, স্বপ্নের কথার গল্পেই এই নাটক। অদিতি ভাবী আমার ভীষণ পছন্দের মানুষ, খুব সুন্দর করে গল্প লিখেন তিনি। আশা করছি এই কাজটি দর্শকদের ভালো লাগবে।

‘চারুর বিয়ে’ বিয়ে অদিতির দ্বিতীয় নাটক। এটি ছাড়াও এই ভালবাসা দিবসে আরও একটি নাটক আসবে তার লেখায়। ‘রুদ্র আসবে বলে’ শিরোনামের এই নাটকটি নির্মাণ করবেন মাহমুদুর রহমান হিমি। নাটকে দেখা যাবে অপূর্ব ও মেহজাবিন জুটিকে।

সিএমভি’র ব্যানারে নির্মিত ‘চারুর বিয়ে’ নাটকে অপূর্ব-মেহজাবিন ছাড়া আরও অভিনয় করেছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ। আগামী ১৪ ফেব্রুয়ারি সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অপূর্ব’র স্ত্রী অদিতির গল্পে মেহজাবিন

প্রকাশিত : ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০