১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফিরছেন দেবশ্রী

দীর্ঘ অনেক বছর ধরেই পর্দায় দেখা মিলছিলো না অভিনেত্রী দেবশ্রী রায়ের। অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন। তবে এবার ফিরছেন তিনি। কাজ করতে যাচ্ছেন নতুন ছবিতে। ছবির নাম ‘তুমি কি সেই?’। এটি পরিচালনা করবেন অনুপ সেনগুপ্ত।

পছন্দমতো চরিত্র পাচ্ছিলেন না বলেই বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন নায়িকা। তিনি বলেন, ‘এই চরিত্রটা আমার মধ্যে অভিনয়ের খিদে আরও একবার জাগিয়ে দিয়েছে, তার জন্যই গল্প শুনে রাজি হয়ে গিয়েছি।

রহস্যে মোড়া দু’জন অসমবয়সীর প্রেমের গল্প নিয়ে ছবিটি। এর বেশি আর কিছু বলবো না। বললে রহস্য হারিয়ে যাবে। এই ছবি দিয়ে অনেক দিন পর কাজে ফিরতে যাচ্ছি।’

ছবিতে দেবশ্রীর সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্ত। কলকাতার ঝাড়খণ্ড ও রামুজি ফিল্ম সিটিতে আগামী মার্চে শুরু হবে ছবির শুটিং।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

ফিরছেন দেবশ্রী

প্রকাশিত : ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০