০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেত্রী শাবানার মৃত্যু কামনা, সেই শিক্ষিকা বরখাস্ত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • 58

কয়েকদিন আগে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। এখনও তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর অসুস্থ সেই অভিনেত্রীর মৃত্যু কামনা করে সম্প্রতি ফেসবুকে পোস্ট দেন ভারতের নয়ডার এক স্কুল শিক্ষিকা।

তবে শিক্ষিকার এহেন কাণ্ডে যথাযথ পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তার ফেসবুক পোস্টটি নজরে আসা মাত্রই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পঞ্চাশোর্ধ্ব ওই শিক্ষিকা গ্রেটার নয়ডার দাদরি এলাকার একটি স্কুলে পড়ান।

স্কুল কর্তৃপক্ষ জানায়, দুদিন আগে পোস্টটি তাদের নজরে আসে। তার পরই এই শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়। তারা বলেন, ওই শিক্ষিকা উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের পরিষেবা নিয়মাবলী লঙ্ঘন করেছেন। তাই অনির্দিষ্টকালের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে।

শুধু স্কুল কর্তৃপক্ষই নয়, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নয়ডার শিক্ষা অধিদপ্তর। যতদিন না তদন্ত শেষ হবে, ততদিন বরখাস্তই থাকবেন ওই শিক্ষিকা।

গত ১৮ জানুয়ারি মুম্বাই-পুণে জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কায় দুমড়ে যায় অভিনেত্রী শাবানা আজমির গাড়ি। এতে তিনি মারাত্মক আহত হন। এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

হাসপাতাল সূত্রে খবর, শাবানা আজমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তার অবস্থা স্থিতিশীল। অভিনেত্রীর দুর্ঘটনার পর রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী-গায়ক-গায়িকারা তার দ্রুত আরোগ্য কামনা করেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

অভিনেত্রী শাবানার মৃত্যু কামনা, সেই শিক্ষিকা বরখাস্ত

প্রকাশিত : ১০:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০