০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

কাঁদলেন অপু বিশ্বাস ও জয়ের নানি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • 53

অপু বিশ্বাস-জয়

বুধবার (২৯ জানুয়ারি) চিত্রনায়িকা অপু বিশ্বাসের নিজ বাসভবনে সরস্বতী পূজা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা কাছে থেকে উপভোগ করছিল অপু ও শাকিব পুত্র আব্রাম খান জয়। সে গান শুনতে শুনতে এক পর্যায় নিজেই একা একা গাইতে শুরু করে।

ছেলের আদো আদো কণ্ঠে এমন কথার গান শুনে ইমোশনাল হয়ে কাঁদেন অপু বিশ্বাস ও জয়ের নানি। এছাড়া, কন্ঠশিল্পী মমসহ উপস্থিত অনেকেই ইমোশনাল হয়ে পড়েন। তাৎক্ষণিক তা ভিডিও করে নায়িকা তমা মির্জা। তিনি ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন। তারপর থেকেই ভক্তরা এ ভিডিওতে মন্তব্য করছেন এবং শেয়ার করছেন।

তারকা দম্পতি শাকিব-অপুর একমাত্র পুত্র আব্রাম খান জয়। স্বাভাবিক কারণে জয়কে নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করার পর পরই অসংখ্য লাইক-কমেন্টসে ভরে যায়।

কিছু দিন আগে মা-বাবাকে নিয়ে সুরে সুরে গাইলেন ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ’। এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এবার মাকে নিয়ে গান গেয়ে ভাইরাল হল জয়।

জয় বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে প্লে-গ্রুপের শিক্ষার্থী। মায়ের সঙ্গে নিয়মিত স্কুলে যায়। পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগী সে। এরই মধ্যে স্কুলের সহপাঠী ও অভিভাবকদের দৃষ্টি কেড়েছে জয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

পিতা-মাতার রেখে যাওয়া আসনে বসলেন তারেক রহমান

কাঁদলেন অপু বিশ্বাস ও জয়ের নানি

প্রকাশিত : ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০