০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

‘সিক্রেট এজেন্ট’ সিনেমার চমক বাপ্পারাজ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • 109

আশির দশকে ঢাকাই সিনেমায় ‘চাপাডাঙার বউ’ ছবি দিয়ে অভিষেক ঘটে নায়ক বাপ্পারাজের। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। অভিনয় গুণে হয়ে উঠেছেন ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল এক নক্ষত্রের নাম বাপ্পারাজ।

দীর্ঘ ক্যারিয়ারে নানান গল্পের নানান চরিত্রে দর্শক মাতিয়েছেন এই অভিনেতা। ত্রিভুজ প্রেমের ছবিতে স্যাক্রিফাইসিং চরিত্রগুলোতে বা ব্যর্থ প্রেমিকের চরিত্রে বাপ্পারাজ এই দেশের সিনেমায় একটি ব্র্যান্ড হয়ে আছেন। ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ ইত্যাদি চলচ্চিত্রগুলো বাপ্পারাজকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা।

এখন আগের মত অভিনয়ে নিয়মিত নন। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘পোড়ামন-২’ সিনেমায়। এরপর প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও সিনেমায় ফিরছেন তিনি। সাফি উদ্দিন সাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘সিক্রেট এজেন্ট’ নামের সিনেমাতে দেখা যাবে তাকে। এই ছবিতে বাপ্পারাজকে দেখা যাবে নতুন মোড়কে, নতুন চমকে।

বাপ্পারাজ বলেন, ‘গতকাল থেকে এফডিসিতে এই সিনেমার শুটিং করেছি। বেশ ভালো একটি গল্প। আমার চরিত্রটি দর্শকের জন্য বিশেষ চমক হিসেবে থাকবে। কী সেই চমক তা এখনই বলছি না। শুধু বলছি এখানে দর্শক আমাকে পুলিশ কমিশনারের চরিত্রে দেখবেন। আর একটি ভালো ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক। আমি সিক্রেট এজেন্ট হিট হবে এটাই প্রত্যাশা করছি।’

এই অভিনেতা আরও জানান, বছরের প্রথম ছবি হিসেবে ‘সিক্রেট এজেন্ট’-এ কাজ করলেন। আরও বেশ কিছু সিনেমার প্রস্তাব আছে তার কাছে। সেগুলোর গল্প বাছাই করছেন তিনি। শিগগিরই আরও ছবির ঘোষণা আসবে।

বাপ্পারাজ ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, নবাগতা উষ্ণ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

‘সিক্রেট এজেন্ট’ সিনেমার চমক বাপ্পারাজ

প্রকাশিত : ১২:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০