০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শাকিবের ‘বীর‍‍’ মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসে

সুপারস্টার শাকিব খান প্রযোজিত ও অভিনীত আলোচিত সিনেমা ‌‘বীর’ আসছে ভালোবাসা দিবসে। সিনেমাটি পরিচালনা করেছেন বরেণ্য পরিচালক কাজী হায়াৎ। এটি নির্মাতার ৫০তম মুভি। এরই মধ্যে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। যা ব্যাপক প্রশংসিত হয়েছে।

গণমাধ্যমকে শাকিব খান জানিয়েছেন, মুভির এডিটিং, ডাবিং ইতিমধ্যে শেষ হয়েছে। চলছে আবহসংগীতের কাজ। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে সেন্সরে জমা দিতে পারব।

সেন্সর ছাড়পত্র হাতে না আসা পর্যন্ত বলা যদিও মুশকিল। তারপরও ‘বীর’-এর হল বুকিং শুরু হয়ে গেছে। আশা করছি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ‘বীর’ মুক্তি দিতে পারব।

সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন

শাকিবের ‘বীর‍‍’ মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসে

প্রকাশিত : ০৬:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০