০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিনেমার নাম ‘কন্ট্রাক্ট’ নায়িকা মম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • 74

প্রথমবারের মতো এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ ও গায়ক-নায়ক তাহসান খান। ভারতীয় জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’র প্রযোজনায় নির্মিত এই সিনেমার নাম ‘কন্ট্রাক্ট’। ‘জি ফাইভ’র ইন্ডিয়া অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শধু তাই নয়, এই দুই নায়কের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করবেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আরও দেখা যাবে ইরেশ যাকের ও তারিক আনাম খানকে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের তানিম নূর এবং কলকাতার কৃষ্ণেন্দু ছোটপাধ্যায় ও পাঠ্য সরকার। এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে জি-ফাইভ।

ঐ ইমেইল বার্তায় জি-ফাইভ জানায়, বাংলাদেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা একটি বিখ্যাত উপন্যাস থেকে এই সিনেমার গল্প নেয়া হয়েছে। সিনেমায় দেখা যাবে, একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের গল্প।

এ ব্যাপারে আরেফিন শুভ’র সঙ্গে যোগাযোগা করা হলে তিনি বলেন, ‘গল্পটি বেশ চমৎকার। শুনেছি। পছন্দও হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমি এখনো চুক্তি করিনি। তাই আমি থাকছি কী না সে ব্যাপারে নিশ্চিত মন্তব্য করতে পারছি না।’

এদিকে সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক অভিনেতা-অভিনেত্রীরা এখানে কাজের ব্যাপারটি স্বীকার করেছেন। জানা গেছে, খুব শিগগিরই ঢাকায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন

সিনেমার নাম ‘কন্ট্রাক্ট’ নায়িকা মম

প্রকাশিত : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০