০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সেন্সরের আগেই বুকিং শুরু ‘বীর’-এর

সেন্সরে যাচ্ছে শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘বীর’। এরই মধ্যে কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য ছবিটি প্রস্তুত। আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ছবিটি বোর্ডে জমা দেওয়া হবে। এবারের ভালোবাসা দিবসে এটি মুক্তির প্রস্তুতি চলছে। এরই মধ্যে শুরু হয়েছে হল বুকিং।

ছবিটি প্রযোজনা করেছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। এর সহপ্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন হালের দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, “আমরা সব কাজ শেষ করে ‘বীর’ ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত।

বেশ আগে থেকে ‘বীর’-এর হল বুকিং শুরু হয়ে গেছে। কতগুলো হলে চলবে বীর—জানতে চাইলে শাকিব খান বলেন, অনেক হল বন্ধ হয়ে গেছে। ‘বীর’ মুক্তি পেলে অনেক বন্ধ হল খুলবে। শতাধিক হলে মুক্তির কথা।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে বড় ছবি মুক্তি পাওয়া দরকার। তা না হলে প্রেক্ষাগৃহ বাঁচানো যাবে না। বীর-এর পরপরই ক্যাসিনোসহ আরও বেশ কয়েকটি বড় ছবি আসবে। এতে করে আগামী ঈদ পর্যন্ত প্রেক্ষাগৃহগুলো কিছুটা হলেও ঠিকে থাকবে।’

এদিকে ‘বীর’-এরপর আগামী ঈদের ছবি খবর জানিয়েছেন শাকিব খান। ফেব্রুয়ারি থেকে ঈদের ছবির কাজ শুরু করার কথা বলেছেন তিনি। তবে নিজের ঘরের ছবি নাকি অন্য প্রযোজকের ছবি, তা এখনো জানাননি এই নায়ক।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

সেন্সরের আগেই বুকিং শুরু ‘বীর’-এর

প্রকাশিত : ০৪:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০