০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ছোটবেলার ‘খরগোশ’ জয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • 120

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ছোটবেলায় খরগোশ ডাকা হতো! এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। জয়া জানান, গাঁজরের প্রতি তার অত্যধিক ভালোবাসার কারণে তাকে এই নামে ডাকা হতো।

জানা গেছে, বৃহস্পতিবার এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন জয়া আহসান। সেখানে রান্নাঘরে সবজি কাটার একটি দৃশ্য ছিল।

সবজি কাটার সময় টুকরো গাজরগুলো বারবার ছিটকে পড়ে যাচ্ছিল। কিন্তু টমেটো একটুও ছটফট না করে চুপ করে বসে ছিল।

সেই রহস্য অবশ্য নিজেই বলে দিয়েছেন জয়া। বললেন, ‘কী নিষ্ঠুর দেখুন না, টমেটোকে তো পেরেক দিয়ে আটকে রাখা হয়েছে।’

আর গাজরের প্রসঙ্গ আসতেই বললেন, ‘আমি ছোটবেলায় গাজর এত ভালোবাসতাম যে লোকে আমাকে খরগোশ বলে ডাকত।’

রান্না প্রসঙ্গে জয়ার ভাষ্য, ‘মেয়েদের রান্নাটা আসলে হাঁসের সাঁতার শেখার মতো। আলাদা করে শেখার কিছু নেই। এমনিতেই পারতে হয়।’

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

ছোটবেলার ‘খরগোশ’ জয়া

প্রকাশিত : ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০