০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মাকে নিয়ে ভোটকেন্দ্রে গেলেন ফেরদৌস

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন আজ। রাজধানীবাসী ভোট প্রদানের মাধ্যমে নির্বাচন করবেন আগামী পাঁচ বছরের নগরপিতা। ভোটকেন্দ্রগুলোতে চলছে ভোট গ্রহণ। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকা‌লেই ভোট দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‌আমার বাসা ক্যান্টনমেন্ট এলাকায়। সকালেই ভোট দিয়েছি। সঙ্গে মাকেও নিয়ে গি‌য়ে‌ছিলাম। তিনি সুন্দরভাবে ভোট দিতে পেরে খুব খুশি হয়েছেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

এর আগে নায়ক ফেরদৌসকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সঙ্গে প্রচারে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে।

এই অভিনেতা বলেন, ‌বিকালের দিকে মেয়র প্রার্থী আতিক ভাইয়ের সঙ্গে কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখব। আমি প্রত্যাশা করছি আতিক ভাই বিপুল ভোটে জয়ী হবেন।

কারণ তিনি একজন ভালো মনের মানুষ। তার সঙ্গে বেশ কিছু জায়গায় ঘুরেছি, ক্যাম্পেইন করেছি। দেখেছি, মানুষ তাকে কত ভালোবাসেন। তাছাড়া গত এক বছর তিনি ঢাকা নগরীর জন্য কাজ করছেন। সে হিসেবে বলব— তাকে ভোট দিয়ে নির্বাচিত করা উচিত।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

মাকে নিয়ে ভোটকেন্দ্রে গেলেন ফেরদৌস

প্রকাশিত : ০১:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০