১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা উত্তর সিটিতে জয়ের পথে আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম।

১৩১৮ কেন্দ্রের মধ্যে ৬১৯টির ফলাফলে ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকের আতিকুল পেয়েছেন ২০০৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১২৫২৬২ ভোট।

এছাড়া শেখ ফজলে বারী মাসউদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১৪০৯৮ ভোট। আহমেদ সাজেদুল হক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে প্রতীক) পেয়েছেন ৬৮৫৭ ভোট। আনিসুর রহমান দেওয়ান, ন্যাশনাল পিপলস পার্টি (আম প্রতীক) পেয়েছেন ১৭১৯ ভোট। শাহীন খান, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি (বাঘ প্রতীক) পেয়েছেন ৯৭৯ ভোট।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ইভিএম জটিলতাসহ বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে দক্ষিণের বিভিন্ন কেন্দ্র থেকে একে একে ভোটের ফলাফল ও সরঞ্জামাদি নিয়ে এখানে আসতে থাকেন বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা।

ভোটগ্রহণ শুরু হলে সকাল ৮টায় ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শেখ ফজলে নূর তাপস । সকাল ৯টায় গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইশরাক হোসেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ঢাকা উত্তর সিটিতে জয়ের পথে আতিক

প্রকাশিত : ১০:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০