১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের নুসরাত ও ভারতের শান একসঙ্গে

বলিউডের বাইরেও বাংলাদেশের একাধিক চলচ্চিত্রে প্লে­ব্যাক করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শান। এবার সিনেমার বাইরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়ক। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী সোনিয়া নুসরাত।

গানের শিরোনাম ‘কেন মন হারালো’। গানটির অডিও কাজ সম্পন্ন হয়েছে ভারতে। রাজিব দত্তের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। স্বরাজ দেবের ভিডিও পরিচালনায় গানে মডেল হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও সনিয়া নুসরাত।

গানটি সম্পর্কে সোনিয়া নুসরাত বলেন, ‘আমার খুব পছন্দের একজন কন্ঠশিল্পী শান। শানের গায়কীর স্বভাবসুলভ মেলেডির পুরোটাই পাওয়া গেছে এ গানে। আমিও আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করেছি। সুরে কিছুটা নতুনত্ব থাকলেও এই প্যার্টানের গান শান আগেও গেয়েছেন। তাই আশা করছি গানটি ভালো লাগবে।’

শান বলেন, ‘নুসরাতের গায়কীতে ভিন্নতা আছে। ওর কন্ঠ মেলোডিয়াস। ভালো গেয়েছে মেয়েটা। আমি আশাবাদী দুই বাংলার শ্রোতাদের মনপুত হবে গানটি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ৫ ফেব্রুয়ারি, বুধবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘কেন মন হারালো’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক , বাংলালিংক ভাইব এবং রবি স্প্ল্যাশে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

বাংলাদেশের নুসরাত ও ভারতের শান একসঙ্গে

প্রকাশিত : ০৪:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০