০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

কুইন হয়ে ফিরছেন মল্লিকা

অনেক দিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এবার বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন ‘মার্ডার’ খ্যাত এই নায়িকা। তামিল ভাষার ‘পামবাটাম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে ‘কুইন’ চরিত্রে অভিনয় করবেন মল্লিকা।

এ অভিনেত্রীর ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ভিসি বাড়িবুড়াইয়ান। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এক সপ্তাহ আগে মুম্বাইতে চিত্রনাট্য নিয়ে মল্লিকার সঙ্গে দেখা করেছি। গল্প শোনার পরই এতে কাজ করার জন্য রাজি হন। কাজ থেকে কয়েক বছরের বিরতি নিয়েছিলেন।

সাক্ষাতে মল্লিকা জানান, এখন থেকে সিনেমায় কাজ করবেন, যদি চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ থাকে। এ সিনেমায় মল্লিকা আধুনিক এক কুইনের চরিত্রে অভিনয় করবেন। পুরো গল্পজুড়েই তার চরিত্রটি রয়েছে।’

সিনেমাটিতে মল্লিকার অ্যাকশন দৃশ্যও রয়েছে। এজন্য তিনি কঠোর পরিশ্রম করবেন বলে জানিয়েছেন নির্মাতা। ফেব্রুয়ারির শেষের দিকে শুটিংয়ে অংশ নিবেন মল্লিকা। ভারতের হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং দক্ষিণ আফ্রিকায় সিনেমাটির শুটিং হবে।

হরর ও থ্রিলার ঘরানার এ সিনেমা তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় নির্মিত হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

কুইন হয়ে ফিরছেন মল্লিকা

প্রকাশিত : ০১:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০