০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

সাবেক এমপি ও সিটি মেয়র দুরুল হুদা আরও নেই

রাজশাহী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা দুরুল হুদা (৬৪) আর নেই। রবিবার গভীর রাতে ঢাকার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার নামাজে জানাজা সোমবার বিকালে কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এরপর তাকে হেতেম খাঁ গোরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মেয়র।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা দুরুল হুদা ১৯৫৫ সালের জুন মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোল্লাটোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পরিবারসহ নগরীর রাণীবাজারের নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি মেয়র থাকাকালীন উপমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ছিলেন। এছাড়া তিনি রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ব‍্যবসায়িক কাজে দুবাই গিয়ে আটকা পড়েছে অভিনেত্রী ‘’অপ্সরা’

সাবেক এমপি ও সিটি মেয়র দুরুল হুদা আরও নেই

প্রকাশিত : ০৪:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০