ভালোবাসা দিবসে আসছে সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী মিরাজ খানের নতুন গান ‘আমার কষ্টগুলো আমার আর কাছে আসে না, কষ্ট পাওয়ার ভয়ে’। কথা ও সুর রাফসান মান্নান। সম্প্রতি দিলু রোডের তানপুরা ওয়ার্ক স্টেশনে গানটি রেকোডিং সম্পন্ন হয়েছে। গানটি মিক্স-মাস্টারিং করেছেন পিয়াল হাসান। গানটিতে যন্ত্র বাজিয়েছে বরেণ্য গিটার শিল্পী সেলিম হায়দার, রয়েছেন রোজ, পাভেল ও রনি।
নতুন এই গান নিয়ে মিরাজ খান বিজনেস বাংলাদেশকে বলেন, গানটি নিয়ে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চা্ই যিনি আমাকে বুঝে গানটির কথা ও সুর করেছেন রাফসান মান্নান। নন্দিত কণ্ঠশিল্পী হিসেবে তার সুখ্যাতি রয়েছে। অনেক সুন্দর কথা ও মিস্টি সুর আমাকে মোহিত করেছে। গানটি গাইতে গিয়ে আমি আবেগি হয়েছি। মন-প্রান উজাড় করে গানটি গাওয়ার চেস্টা করেছি। কতোটুকু ভালো গাইতে পেরেছি তার বিচার করবে শ্রোতা ও দর্শক। আর এই গানটির জন্য আমি বেশি কৃতজ্ঞ যারা গানটির সঙ্গে যন্ত্র বাজিয়েছেন।

গানটির গীতিকার ও সুরকার রাফসান মান্নান বিজনেস বাংলাদেশকে বলেন, ‘মিরাজ খান -এর আগে বেশ কিছু গান করেছে, যে গুলো প্রশংসিতও হয়েছে। কিন্তু আমার কাছে তার গাওয়া সব গান গুলো শুনে মনে হয়েছে শুধু মিরাজ ভাইকেই ভেবে একটি গান লিখবো। যেই ভাবা সেই কাজ। রেকোডিং হল, গায়কী ও কণ্ঠে গানটি মিসেগেছে শিল্পীর। ভালো কম্পোজিশনের একটি গান হয়েছে। আমার মনে ধরেছে। আশাকরি গানটি শ্রোতাদের মনেও ধরবে।’
জানা গেছে, মাটি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে ভালোবাসা দিবসেে। এর আগে গানটির ভিডিওচিত্র ধারনা করা হবে।
এছাড়া বর্তমানে মিরাজ ব্যস্ত স্টেজ শো নিয়ে। টানা মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় শো রয়েছে বলে জানিয়েছেন মিরাজ।
মিরাজ ওস্তাদ মিহির রায়ের কাছে গান শিখেছেন। এরপর এমএ মান্নান, শেখ সাদি খান, প্রয়াত বসির আহমেদ, প্রয়াত পবিত্র শাহা, মিহির রায় ও মেহেদী রওশন তোতাসহ অনেক গুণী শিল্পীর কাছে গানের তালিম নিয়েছেন।
ইউটিউবে মিরাজের রয়েছে বেশকিছু নন্দিত গানের ভিডিও। দেশের বাইরে ইতালি, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে গানের শো করেছেন। ‘মাটি’ শিরোনামে তার একটি ব্যান্ড দল রয়েছে।


























