০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ভালোবাসা দিবসে সোহেল তারেক-এর চমক

পুরান ঢাকার লালবাগের ছেলে সোহেল তারেক। শখের বশে এসেছিলেন মিডিয়া অঙ্গনে। আর এসেই নিজের মেধা দিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তরুণ এই অভিনেতা। ইতিমধ্যেই তরুণ এই অভিনেতা উপহার দিয়েছেন বেশকিছু সাড়া জাগানো গানের মিউজিক ভিডিও এবং টিভিসি। সম্ভাবনাময় মডেল হিসেবে পেয়েছেন ব্যাপক পরিচিতি। অভিনয় করছেন একের পর এক গানে।

সেই ধারাবাহিকতায় এবার আসছে ১৪ ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস উপলক্ষে হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। উপহার দিতে যাচ্ছেন আরও একটি নতুন মিউজিক ভিডিও। যাতে তার বিপরীতে অভিনয় করেছেন এলমা চৌধুরী। ‘একটা চাকুরির প্রয়োজন’ শিরোনামে নতুন এই গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ মেধাবী নির্মাতা খাঁন আমির। কথা ও সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী যাযাবর পলাশ। সঙ্গীতায়োজন করেছেন গুণী সঙ্গীতপরিচালক ওয়াহেদ সাহিন।

মিউজিক ভিডিওটিতে একজন বেকার ছেলের চরিত্রে অভিনয় করেছেন সোহেল তারেক। গল্পে তার নিখুঁত অভিনয়ে ফুটে উঠেছে একটি বেকার ছেলের বাস্তব চিত্রগুলো। একটি চাকুরির প্রয়োজন গানে অভিনয় প্রসঙ্গে সোহেল তারেক বলেন, এই গানের কথা, সুর ও কণ্ঠশিল্পী যাযাবর পলাশ এর গায়কী অসম্ভব সুন্দর হয়েছে। আশা করি মিউজিক ভিডিওটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

আগামীতে আরও ভালো ভালো কাজ করে মিডিয়াতে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে চান সম্ভাবনাময় নতুন এই মডেল তারকা। সকল দর্শক শ্রোতার কাছে দোয়া চান তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

ভালোবাসা দিবসে সোহেল তারেক-এর চমক

প্রকাশিত : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০