০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ডি এ তায়েবের খলনায়িকা বর্ষা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • 122

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। ছোট পর্দার পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। ‘অফিসার’ নামে এ সিনেমায় নাম লেখিয়েছেন বর্ষা চৌধুরী। এতে তাকে খল চরিত্রে দেখা যাবে।

বর্ষা বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম চলচ্চিত্রে অভিনয় করার। কিন্তু একটি দুর্ঘটনার কারণে তা আর হয়ে ওঠেনি। ডি এ তায়েব ভাই চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞ রইল।’

এরই মধ্যে এ সিনেমার প্রথম লটের শুটিং ঢাকার বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে। এস জি প্রোডাকশন প্রযোজিত ‘অফিসার’ চলচ্চিত্রে বর্ষা ছাড়াও অভিনয় করছেন—আনহা তামান্না, হাবিব খান, সুমন মাহমুদ, শরীফ সারওয়ার, মুকুল চৌধুরী প্রমুখ।

এর চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ সরকার। চিত্রগ্রহণ করছেন আসাদুজ্জামান মজনু। রূপসজ্জায় রয়েছেন জামাল ও শামীম রেজা।

অভিনয়ের পাশাপাশি বর্ষা নিয়মিত গানও করছেন। এছাড়া উপস্থাপক, ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করছেন তিনি। অন্যদিকে ডি এ তায়েব অভিনীত প্রথম সিনেমা ‘সোনা বন্ধু’। এতে পপি-পরীমনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। তারপর মাহির সঙ্গে জুটি বেঁধে ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’ সিনেমায় অভিনয় করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

ডি এ তায়েবের খলনায়িকা বর্ষা

প্রকাশিত : ১২:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০