০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিসিএস ফেল চঞ্চল এখন ব্যাংকার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • 110

ফাইল ফটো

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেছিলেন বলে পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ততা ছিল তার। রাস্তায়, ছাদে, গাছে, পথে-প্রান্তরে পড়তে দেখা যেত তাকে। গত বছর ঈদের একটি নাটকে এমনিই চরিত্রে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। নাটকটির নাম ছিলো ‘বিসিএস বক্কর’।

মিজানুর রহমান বেলাল রচিত নাটকটি পরিচালনা করেছিলেন সকাল আহমেদ। এখানে নাম ভূমিকায় অভিনয় করেন চঞ্চল চৌধুরী। বিপরীতে ছিলেন জাকিয়া বারী মম।

নাটকটিতে দেখা যায়, শেষ পর্যন্ত বিসিএস পাশ করতে পারেননি বক্কর। শেষে কী হয়েছে তার? সেই গল্প নিয়ে এবার নির্মিত হয়েছে নতুন নাটক ‘বক্কর এখন ব্যাংকার’। এই নাটকেও জুটি হয়েছেন চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম।

মিজানুর রহমান বেলালের রচনায় নাটকটি এবারও নির্মাণ করেছেন সকাল আহমেদ। এখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। ৩১ জানুয়ারি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘গত ঈদে তারা দুজন আমার নির্দেশনায় অভিনয় করেছিলেন। আবারো তারা দুজন অভিনয় করলেন। বক্কর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। একজন সহজ সরল মানুষ। যিনি সব সময়ই সৎ থাকেন। তাকে ঘিরেই মূলত নাটকের গল্প আবর্তিত হয়। আমি ভীষণ আশাবাদি নাটকটি নিয়ে।’

জানা গেছে, আসছে ঈদুল ফিতরে আরটিভিতে প্রচার হবে নাটকটি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

বিসিএস ফেল চঞ্চল এখন ব্যাংকার

প্রকাশিত : ১২:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০