স্বনামধন্য শিল্পীরা গান গেয়ে সমৃদ্ধ করেছেন গানের জগত। যুগ যুগ ধরে এসব গান মানুষের মুখে মুখে। পুরোনো দিনের অনেক গান রয়েছে যার আবেদন এখনো কমেনি। এমন পাঁচটি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করলেন ভারত-বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীপর্ণা রায়।
‘দ্য লিজেন্ডস’ শিরোনামে একক অ্যালবামটি গত ২ ফেব্রুয়ারি একটি ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে। এর মধ্যে শ্রীপর্ণার জাদুকরি কণ্ঠে ‘তু হি রে’ এবং ‘পেয়ার কা নাগমা হে’ শিরোনামের গান দুটি প্রকাশের পরই শ্রোতাদের মন জয় করেছে।
গানগুলোর রেকর্ড ও ভিডিও ধারণ করা হয়েছে কলকাতার স্বনামধন্য ‘অপেরা’ স্টুডিওতে। গানগুলোর কম্পোজ করেছেন শুভজিৎ বড়ুয়া।
শ্রীপর্ণা রায় বলেন, ‘‘আমার একক অ্যালবাম ‘দ্য লিজেন্ডস’ মুক্তি পেয়েছে। খুবই ভালো লাগছে। এই অ্যালবামের ৫টি গানই পুরোনো। এসব গান নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এর মাধ্যমে লিজেন্ডদের সম্মান জানিয়েছি। ‘দ্য লিজেন্ডস’ অ্যালবামের দুটি গান প্রকাশ হয়েছে। একে একে আরো তিনটি গান মুক্তি পাবে। আশা করি, সবার ভালো লাগবে।’’
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























