১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

হাসপাতালে অভিনেতা সন্তু মুখার্জি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
  • 89

বাবার সঙ্গে স্বস্তিকা মুখার্জি

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা সন্তু মুখার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ প্রবীণ শিল্পীর শ্বাসকষ্ট শুরু হয়। তারপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান তার মেয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টার দিকে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় সন্তু মুখার্জির। বর্তমানে কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শ্বাসকষ্টের পাশাপাশি ড্রাউজিনেসের সমস্যাও রয়েছে। আপাতত আইটিইউতে পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা।

৬৮ বছর বয়েসি সন্তু মুখার্জির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা কমে গিয়েছে। পটাশিয়ামের মাত্রাও অনেক কম। প্রাথমিকভাবে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন সন্তু মুখার্জি। এখন তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগামী ৪৮-৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

অভিনয় ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সন্তু মুখার্জি। বর্তমানে বেশ কিছু ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

হাসপাতালে অভিনেতা সন্তু মুখার্জি

প্রকাশিত : ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০